ছবি: সংগৃহীত
শিক্ষা

জাবি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ বনি আমিন ফকিরের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে আমরা বনি আমিন ফকিরকে এনেছিলাম। তবে সেসবের প্রমাণ না মেলায় আমরা তাকে তার বাবার কাছে হস্তান্তর করেছি।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে র‌্যাব পরিচয়ে বনি আমিনকে তুলে নিয়ে যাওয়া হয়।

বনি আমিন ফকিরের বাবা আব্দুল জলিল বলেন, কিছু সন্দেহের ভিত্তিতে তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছিলো। পরে আমাকেও ডেকেছিলো। তবে কোনো অভিযোগের প্রমাণ না মেলায় ছেড়ে দিয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা