শিক্ষা

অটোপাসের সিদ্ধান্ত থেকে সরে এলো জাবি

নিজস্ব প্রতিবেদক : ‘অটোপাসের’ বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসে স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার নতুন নিয়ম চূড়ান্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। নতুন নিয়ম অনুসারে ৫০% শ্রেণী মূল্যায়ন ও ৫০% চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নিয়মে ১৭ই ডিসেম্বরের মধ্যে স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার রুটিন ঘোষণা করতে বিভাগগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে ২১শে জানুয়ারির মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করে ২৪শে জানুয়ারির মধ্যে নম্বরপত্র পরীক্ষা কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে জানতে যোগাযোগ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, নতুন নিয়মে আমাদের অর্ডিন্যান্সে যে ইনকোর্স ৩০ মার্কিং নির্ধারিত আছে তা ঠিক থাকবে। এর বাইরে চূড়ান্ত পরীক্ষার অংশ হিসাবে ৩০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ নম্বরের মধ্যে ২০ নম্বর ভাইভার মাধ্যমে ও বাকি ১০ নম্বর এসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। ইনকোর্সের ৩০ নম্বর ও চূড়ান্ত পরীক্ষার ৩০ নম্বরকে মোট করে ১০০ নম্বরে কনভার্ট করা হবে।এর ফলে ইনকোর্স মার্ক থাকছে ৫০% যার মধ্যে ১৬.৫% উপস্থিতি মার্ক। চূড়ান্ত পরীক্ষার অনুষ্ঠিত হবে ৫০% মার্কিং এর উপর যার মধ্যে ৩৩% নাম্বার ভাইভা ও ১৭% নম্বর এসাইনমেন্টের জন্য নির্ধারিত থাকছে।

অধ্যাপক নুরুল আলম জানান, এই পদ্ধতি শুধুমাত্র স্নাতক চূড়ান্ত পর্বের শিক্ষার্থীদের জন্য। আমরা শুধু বিসিএস না তাদের দীর্ঘদিন ধরে আটকে থাকাকে আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষার পর মাস্টার্স পর্বের পরীক্ষার কথা ভাবা হবে বলেও জানান অধ্যাপক নুরুল আলম।

এদিকে গত ৫ই ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে শ্রেণি মূল্যায়নের ৩০ নম্বরের বাইরে ২০ নম্বরের ভাইভা ও বাকি ৫০ নম্বর বিগত বর্ষের রেজাল্ট থেকে গড় করে স্নাতক চূড়ান্ত বর্ষের ফলাফল ঘোষণার প্রস্তাবনা আসে। এভাবে গড়পাস’ বা অটোপাসের’ সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে।

পরে জরুরী সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন নিয়ম অনুমোদন করে। সিন্ডিকেট সভা থেকে প্রকাশিত পরিশিষ্টে পূর্বের সিদ্ধান্তকে অটোপাস সমতূল্য আখ্যা দিয়ে নতুন নিয়ম অনুমোদন দেয়া হয়।

এদিকে ৮ই ডিসেম্বরের জরুরী সিন্ডিকেট সভার পর চূড়ান্ত পরীক্ষার ৩০ নম্বরকে ৭০ এ মূল্যায়নের যে গুজব সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে তা নাকচ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিস।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা