শিক্ষা

চলতি সপ্তাহেই এইচএসসির ফল নির্ধারণে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাবে দীর্ঘদিন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা হচ্ছে না।

শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে পরামর্শ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেবে সরকার। আর চলতি সপ্তাহেই পরামর্শক কমিটি গঠন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই ডিসেম্বরেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে।

এতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নের্তত্বে আট সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা অটোপাস পাওয়া শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন।

শিক্ষার্থীদের আগের দুই পাবলিক পরীক্ষার নম্বর মূল্যায়ন করে গ্রেড নির্ণয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে এ কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটির পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান জানান, এইচএসসির ফল নির্ধারণের ক্ষেত্রে একই পরামর্শক কমিটি গঠন করা হবে।

তবে সে ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা হবে তা নিয়ে চলতি সপ্তাহেই একটি পরামর্শক কমিটি গঠন করার কথা রয়েছে।

নাজমুল হক খান বলেন, ‘আমরা আশা করছি কমিটি গঠনের পর চলতি সপ্তাহেই বৈঠক করা সম্ভব হবে। এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হতাশ হবার কিছু নেই। এ ব্যাপারে সরকার খুবই আন্তরিক।’

সাননিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা