আরাভ খান
অপরাধ

৩৭ দিন জেলে ছিলাম

নিজস্ব প্রতিবেদক: রবিউল ইসলাম ওরফে আরাভ খান ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার হয়ে ৩৭ দিন জেলে ছিলেন বলে দাবি করেছেন তিনি নিজেই।

আরও পড়ুন: রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

তিনি যে কারাগারে ছিলেন, সেখানে বড় বড় মাফিয়া আসামিরাও জেল খাটেন বলে দাবি এই পলাতক আসামির। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৃহস্পতিবার রাতে লাইভে এসে এ দাবি করেন তিনি।

পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি গণমাধ্যমকর্মীরা সামনে আনায় লাইভে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরাভ। এজন্য তিনি তার ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গালিগালাজও করেন।

আরও পড়ুন: আমরা যুদ্ধ বন্ধে ব্যর্থ

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান বলেন, যারা ফোন করেছেন এবং জানতে চেয়েছেন আমি এতদিন কোথায় ছিলাম, তাদের জন্য আমার এই লাইভে আসা। অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন করেছেন। আমি নিজের মুখেই বলতে চাই আমি কোথায় ছিলাম। মিডিয়া বলেছে, আমি দুবাই ছেড়ে চলে গিয়েছি, পালিয়েছি। আসলে আমি পালানোর মতো লোক না। কারণ হলো, আমি তো চুরি করি নাই। আমি কেন পালাবো।

‘আমাকে যখন ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে, আমাকে উনারা ফোন করেন। আমাকে বলে, আপনার নামে একটা ফাইল এসেছে আপনি আসুন। আপনাকে অ্যারেস্ট করবো। তো অ্যারেস্ট করার থেকে আপনি আসা সর্বোত্তম। আমি দেখলাম আমি যদি পালিয়ে বেড়াই তাহলে আমাকে তো অ্যারেস্ট করবে। আর পালিয়ে বেড়ানোর কোনো ছেলেই না আমি।’

আরও পড়ুন: বিশ্বে আরও ২৩০ প্রাণহানি

আলোচিত আরাভ দাবি করেন, আমাকে ইন্টারপোলে নিয়ে গেল। ইন্টারপোলে রাখলো, এক মাস সাত দিন। আমার জীবন থেকে এক মাস সাত দিন চলে গেছে জেলে। আমি বড় বড় আসামিদের সঙ্গে জেল খেটেছি।

পলাতক এই আসামি বলেন, সাংবাদিকরা রটিয়েছেন, আমি পালিয়েছি। সবাই ভেবেছে, ইন্টারপোল ধরেছে মানে ও শেষ। বাংলাদেশের মানুষ বোকা না। আমার জন্য দোয়া করেছে। ৯৫ ভাগ সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনারা যতই আমার পা ধরে টানেন। ২০ কোটি মানুষ আমার হাত ধরে উপরে টেনেছে। সাংবাদিকরা যেভাবে মার্কেটিং করছেন। আপনারা আমারে বিনা পয়সায় পরিচিত দিছেন।

‘বিনা অপরাধে আমাকে ৩৭ দিন জেল খাটানো হয়েছে। সেখানে সারা বিশ্বের বিভিন্ন মাফিয়ার সঙ্গে পরিচয় হয়েছে। একটা দিকে ভালো হয়েছে, সারা বিশ্বের বড় বড় মাফিয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হয়েছে। সেজন্য আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এসব কারণে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তবে এসব করে আমার বিনামূল্যে বিজ্ঞাপন হয়ে গেছে। অনেকে ছবি দিয়েছে আমি ইতালি ও ইউরোপে চলে গিয়েছি। আমি পালাইনি। আমার আগের ছবি দিয়ে এসব গুজব রটানো হয়েছে।’

আরও পড়ুন: নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম আলোচনায় আসেন চলতি বছরের মার্চে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোল্ড জুয়েলারি শপ আরাভ জুয়েলার্স উদ্বোধন ঘোষণাকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। শপটির লোগো ৬০ কেজি সোনা দিয়ে বানানো হয় বলে সে সময় খবর ছড়ায়।

আরাভের এই জুয়েলারি শপের উদ্বোধন অনুষ্ঠানে নিমন্ত্রণ পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে সাকিব আল হাসানের ভিডিওবার্তার পর বিষয়টি নজরে আসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা