ছবি : সংগৃহিত
অপরাধ
গাইবান্ধায় জুয়ার আসর

ভুট্টাক্ষেতে অশ্লীল নৃত্য, ৯ তরুণী আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার ব্রহ্মপুত্রের দুর্গম চরে ভুট্টাক্ষেতে জুয়ার আসর বসিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনকালে ৯ তরুণীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : পীরগঞ্জে ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী আটক

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান।

সোমবার ভোর রাতে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের দুর্গম চরের ভুট্টাক্ষেত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ময়মনসিংহের কালিকাপুর গ্রামের নাসিমা আকতার বৃষ্টি, স্বপ্না বেগম, পটুয়াখালীর সাদিয়া বেগম, বগুড়ার লাভলী বেগম, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের রুমা খাতুন, রাজবাড়ীর প্রিয়াংকা বেগম, জয়পুরহাটের রোকসানা বেগম, সাভারের নার্গিস বেগম ও রংপুরের সাদিয়া ইসলাম।

আরও পড়ুন : বসতবাড়ি জবর দখলের অভিযোগ

এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, দীর্ঘদিন ধরে ওই ৯ তরুণী দেশের বিভিন্ন জেলার দুর্গম চরাঞ্চলে জুয়ার আসর বসাতেন। পুরুষদের আকর্ষণ বা উপস্থিতি বাড়াতে অশ্লীল নৃত্য পরিবেশন করতেন তারা। পাশাপশি তারা অসামাজিক কাজ করতেন। দূর-দূরান্ত থেকে আসরে জুয়া খেলা ও ফুর্তি করার জন্য মানুষ আসতো।

আরও পড়ুন : নোয়াখালীতে সিএনজি চালককে হত্যা

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম ভোর রাতে মোল্লারচর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে ৯ তরুণীকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যান। সেখান থেকে সামিয়ানা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা