সংবাদ সন্মেলনে বক্তব্য রাখছেন কাঠ মিস্ত্রী জুলহাস উদ্দিন
সারাদেশ

বসতবাড়ি জবর দখলের অভিযোগ 

জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের বিরুদ্ধে নিরিহ পরিবারের বসতবাড়ি জবর দখলের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে সিএনজি চালককে হত্যা

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের দেউরপাড় চন্দ্রা গ্রামের রাজমিস্ত্রী জুলহাস উদ্দিন ও তার ভাই মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে একদল ভূমিদস্যু রোববার দুপুরে তাদের বসতবাড়িসহ ৫ দশমিক ৪০ শতাংশ জমি জবরদখল এবং বসতবাড়ির মালামাল লুটতরাজ করা হয়েছে। বাড়ির আঙ্গিনায় থাকা বড় দুটি একাশি গাছ কেটে নিয়েছে কাউন্সলরের ক্যাডাররা। ত্রিপল নাইনে ফোন করা হলে ঘটনার সময় পুলিশ উপস্থিত হলেও পুলিশের সামনেই তাদের মারধোর করেছে কাউন্সিলর ও তার বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় রোববার রাতে কাউন্সিলরসহ ৬ জনের নামে এবং ১৫/২০ জন অজ্ঞাতদের নামে সদর থানায় লিখিত অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাননি এ পরিবারটি। অসহায় এই পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবতার জীবন যাপন করছে। বসতবাড়ি ফেরত ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মিল্টন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বসতবাড়ি জবরদখল নয়, তার ক্রয় করা জমির দখল নিয়েছেন।

আরও পড়ুন : বছরের পর বছর ধরে শতাধিক পিএসএফ অকেজো

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা