বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা
অপরাধ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় গৃহবধূর মামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরের রশিদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ধর্ষিতার পরিবার।

আরও পড়ুন : ইউএস বাংলা সাহিত্য সম্মাননা পেলেন মাসুদ রানা

অভিযুক্ত ধর্ষকের নাম মো. আকাশ ওরফে লালন (২৩)। তিনি ওই ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা গ্রামের জহিরুল হকের ছেলে।

মামলা সূত্রে, ওই গ্রামের জনৈক এক ব্যক্তির সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় ওই গৃহবধূর। তাঁদের ঔরসে দুটি ছেলে সন্তান রয়েছে। আকাশ তাদের প্রতিবেশী। সে-হিসেবে তাঁর সঙ্গে ওই গৃহবধূর আলাপচারিতা হতো।

আরও পড়ুন : রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

গৃহবধূর স্বামী কর্মের তাগিদে ঢাকায় বসবাস করিতো। প্রায় ৩ মাস আগে আকাশ তাঁকে প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলাইতে থাকে। একপর্যায়ে আকাশের প্রস্তাবে রাজি হন ওই গৃহবধূ। এরপর তাঁদের ফোনে ও ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা হতো।

একপর্যায়ে ১৩ ডিসেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় আকাশ। নাকের ফুল পরিয়ে শারীরিক সম্পর্ক করিতে চাইলে অস্বীকার করেন গৃহবধূ। পরে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে আকাশ।

আরও পড়ুন : কেশবপুরে সাতবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ

আকাশকে বিয়ে করার জন্য চাপ দিলে রেজিস্ট্রিমূলে বিয়ে করবে, এ কথা বলে বাড়ি থেকে ওই গৃহবধূকে তাড়িয়ে দেওয়া হয়। আকাশের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি গৃহবধূর মেসেঞ্জার ঘেঁটে টের পেয়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বামী। তখন তিনি আকাশের বাড়িতে ওঠেন। আকাশের বাবা-মা ওই গৃহবধূকে মারধর করে তাদের বাড়ি থেকেও তাড়িয়ে দেয়। উপায়ন্তর না দেখে ২৪ ডিসেম্বর (শনিবার) জামালপুর থানায় মামলা করেন ওই গৃহবধূ।

আরও পড়ুন : সাগরে ডুবে পর্যটকের মৃত্যু

এ বিষয়ে জামালপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী শাহনেওয়াজ ইমন জানান, ওই গৃহবধূ থানায় এসে ঘটনা জানানোর সঙ্গে সঙ্গেই মামলা নথিভুক্ত করা হয়। সেই সঙ্গে সোমবার (২৬ ডিসেম্বর) ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা