অপরাধ

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৭

সান নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদককারবারি ও মাদক সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ ৪৭ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ-২০২২ রাতে শুরু হচ্ছে বিশ্বযুদ্ধ

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ রোববার (২০ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় আসামিদের কাছ থেকে ২০৪৪ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ২৫টি ইনজেকশন ও ৬ বোতল ফেন্সিডিল গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয়

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডিএমপি নিউজ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা