সাহেদের গোপন আস্তানায় যেতেন কারা?
অপরাধ

সাহেদের গোপন আস্তানায় যেতেন কারা?

নিজস্ব প্রতিবেদক:

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের গোপন আস্তানায় কাদের আসা-যাওয়া ছিল সেই খোঁজ শুরু করেছে গোয়েন্দারা। ইতোমধ্যে সাহেদ ওই গোপন আস্তানায় কী করতেন ও সেখানে কারা যেতেন, তাদের নাম তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধারেও কাজ করছেন তদন্তকারীরা।

বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে গ্রেপ্তারের পর ঢাকায় এনে তাকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে প্রায় এক লাখ ৪৬ হাজার জাল বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

ভিআইপি প্রতারক সাহেদ করিম বহুমুখী ব্যবসার নামে বিভিন্ন পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। আর প্রতারণার জন্য ব্যবহার হতো এ গোপন আস্তানা। এখানেই বসে বৈধ-অবৈধ পন্থায় কাজ বাগিয়ে নিতে কাউকে টাকা দিতেন, কাউকে উপহার দিতেন ‘সুন্দরী নারী’।

আবার কাউকে কাউকে নারী কেলেঙ্কারিতে জড়ানোর ভয় দেখিয়ে কাজ বাগিয়ে নিতেন। সুন্দরী নারীই ছিল সাহেদের ব্যবসায়িক সাফল্য ও উপরে উঠার হাতিয়ার। এই ‘সুন্দরী নারী ব্যবসার’ কারণে তার স্ত্রী সাদিয়া আরবি রিম্মি সংসার ছেড়ে বাপের বাড়ি সিলেট চলে গিয়েছিলেন।

সূত্রে জানা যায়, সাহেদ দেহব্যবসা, ব্লাকমেইলিংসহ নানা অপকর্ম চালিয়েছেন এই গোপন আস্তানায়। এ আস্তানায় এটি কক্ষকে বানিয়েছিলেন রঙ্গশালা। এখানে পাওনাদারদের ডেকে জালটাকাও দিতেন সাহেদ। কখনো সুন্দরী নারী লেলিয়ে দিয়ে হেনস্তা করা হতো। লোকলজ্জার ভয়ে টাকা না নিয়েই চলে যেতে হতো মানুষকে। এছাড়ও অনেক সময় সুন্দরী নারীদের দিয়ে বেকায়দায় ফেলতেন সাহেদ। ওই ফ্ল্যাটে সমাজের উচ্চপর্যায়ের অনেক লোকের যাতায়াত ছিলো। অনেককে এনে ব্ল্যাকমেইল করা হতো।

সাহেদ দামি গাড়িতে চলাফেরা করতেন। তিনজন বডিগার্ডসহ সব সময় গাড়িতে একজন সুন্দরী নারী থাকতো। তাকে তিনি ব্যক্তিগত সেক্রেটারি হিসেবে পরিচয় দিতেন। সাহেদের গাড়িতে এক-একদিন এক একজন সুন্দরী নারীকে দেখা যেত। সবাইকেই তিনি ‘ব্যক্তিগত সেক্রেটারি’ হিসেবে পরিচয় দিতেন।

বুধবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা থানার সাকড়া বাজার এলাকার থেকে সাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা র‌্যাব। পরে বিকালে সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, রিজেন্ট হাসপাতাল থেকে কোভিড-১৯ এর প্রায় ১০ হাজার নমুনা পরীক্ষা করে ছয় হাজারের মতো ভুয়া রিপোর্ট দেয়া হয় বলে প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন। এছাড়া সাহেদ একদিকে রোগীর কাছ থেকে টাকা নিয়েছেন, অন্য দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টাকা চেয়ে বিল জমা দিয়েছেন। এছাড়াও সাহেদের বিরুদ্ধে প্রতারণার আরো অভিযোগ পাওয়া যাচ্ছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, রিকশাচালক, বালু ব্যবসয়ীদের সঙ্গে ব্যবসার নামে প্রতারণা ছাড়াও এমএলএম ব্যবসার নামে কোটি কোটি হাতিয়ে নেয়ার খবরও মিলেছে। তার বিরুদ্ধে পঞ্চাশটির বেশি মামলা আছে, এরকম শোনা গেছে। আমরা যাচাই করে দেখছি।

সাহেদ গ্রেপ্তার হওয়ার খবরে অনেকেই র‌্যাব কার্যালয়ে অভিযোগ করছেন। সে বিষয়ে কী পদক্ষেপ নেবেন-জানতে চাইলে র‌্যাব মহাপরিচালক বলেন, যারা আসছেন তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হচ্ছে। সাহেদকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তুলে দেয়া হবে। র‌্যাবের মামলাটি এখন ডিবিই তদন্ত করছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ৬ জুলাই সোমবার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে দেয় র‌্যাব। এ ঘটনায় ১৭ জনকে আসামি উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত হয়েছে 'UNSCRIPTED 1.0'

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব...

 ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১...

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে দুদকের চিঠি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দ...

চার স্তরে মজুত, জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবা...

প্রবাসীর ছেলেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা