পাপুলের দূর্নীতি জানতে চিঠি
অপরাধ

পাপুল ও তার স্ত্রী’র ব্যাংক হিসাব চেয়ে এনবিআরের চিঠি

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর-২ আসনের আলোচিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

গতকাল মঙ্গলবার দেশের সব তফশিলি ব্যাংকের কাছে সিআইসি এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে পাপুল ছাড়াও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের ব্যাংক লেনদেনের তথ্যও জানতে চাওয়া হয়।

এছাড়া সেই চিঠিতে পাপুল ও তার স্ত্রীর নামে সব ধরনের ব্যাংক হিসাবের বিপরীতে লেনদেনের তথ্য জানাতে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার দুর্নীতি দমন কমিশনও (দুদক) একইভাবে পাপুল, তার স্ত্রী, কন্যা ও একজন আত্মীয়ের ব্যাংক লেনদেনের তথ্য জনানোর জন্য চিঠি দেয়।

চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আলমগীর হোসেন।

তিনি বলেন, সংসদ সদস্য পাপুল ও তার স্ত্রীর ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠিয়েছি।

কাজী শহীদ ইসলাম পাপুল দীর্ঘদিন ধরে কুয়েতে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তিনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। এরপর তার বিরুদ্ধে মানব পাচারসহ বেশ কিছু অভিযোগ আনা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা