অপরাধ

ইউপি সদস্যের হাতে দিনমজুর খুন 

নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় মেম্বার নজরুল ইসলাম ও তার দলবল।মিরাজ নৈকাঠি গ্রামের সত্তার শেখের ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে এ ঘটনা ঘটে।

মিরাজের পরিবারের অভিযোগ, কেওরার ইউপি সদস্য নজরুল ইসলাম তার দলবল নিয়ে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেছে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই মিরাজের সঙ্গে স্থানীয় মেম্বার নজরুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নজরুল মেম্বার তার দলবলসহ মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতাবস্থায় মিরাজকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মিরাজ মারা যান।

মিরাজের মা মাকসুদা বেগম বলেন, ইউপি মেম্বার নজরুল জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দলবল নিয়ে আমরা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নজরুলসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে মামলা দায়েরের জন্য নিহতের স্বজনরা থানায় এসেছে। মামলা গ্রহণের প্রস্তুত চলছে।

সানসনিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা