অপরাধ

নাটোরে সিআইডি কর্মকর্তার স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে কিশোরী গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে গ্রেফতার সিআইডি পুলিশের উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার পক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নির্যাতিত গৃহকর্মীর মা নার্গিস খাতুন জানান, ঢাকায় মিরপুরে আতিকুর রহমানের বাসায় তিন বছর আগে নাটোর সদর উপজেলার পাইকেরদোল এলকার ওই গৃহকর্মীকে রাখা হয়। সিআইডির কর্মকর্তার স্ত্রী সুমি বেগম ওই গৃহকর্মীকে তিন বছর ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি। এই সময়ের মধ্যে দুই বছর পাঁচ মাস ঢাকার বাড়িতে এবং গত সাত মাস ধরে নাটোর সদর উপজেলার ভাবনীর গ্রামের বাড়িতে গৃহকর্মীকে শরীরে গরম আয়রনের ছ্যাঁকাসহ বিভিন্নভাবে নির্যাতন করেন সুমি বেগম।

এর মধ্যে বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গৃহকর্মীর দাদার মৃত্যুর পর তাকে নিয়ে পাইকেরদোল এলাকায় আসেন সুমি বেগম। মাকে পেয়ে কিশোরী তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে শুরু করলে সুমি বেগম জোর করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। টানা-হ্যাঁচড়া ও চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সুমি বেগমকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে বুধবার মধ্যরাতে নির্যাতিতা গৃহকর্মীর মা নার্গিস খাতুন মামলা দায়ের করলে সুমি বেগমকে গ্রেফতার দেখায় পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা