অপরাধ

হোটেল লেকশোরে অভিযান, অবৈধ মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক : ভ্যাট পরিশোধ না করার অভিযোগে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ টিম। অভিযানে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন ও বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযানে ৩৪৯ বোতল বিদেশি মদ পাওয়া যায়, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি হোটেল কর্তৃপক্ষ। র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার।

তিনি বলেন, গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে হোটেল কর্তৃক দাখিল করা (২০১৯ সালে) মাসিক ভ্যাট রিটার্নের সঙ্গে ব্যাপক গরমিল পাওয়া গেছে। হোটেল কর্তৃপক্ষ প্রকৃত তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে।

নাজমুন নাহার আরও বলেন, উদ্ধার করা তথ্য মতে, ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করেছে লেকশোর হোটেল। কিন্তু হোটেল কর্তৃপক্ষ তা সরকারের কোষাগারে জমা দেয়নি।

অন্যদিকে, লেকশোর চলতি মাসের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দেয়া থেকে বিরত আছে। তারা গত ১০ মাসে কোনো ভ্যাট পরিশোধ করেনি। আইন অনুসারে প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে আরও তদন্ত করা হবে এবং ভ্যাট আইন ও অন্যান্য আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নাজমুন নাহার কায়সার।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা