অপরাধ

কাঁঠালবাগান এলাকা থেকে তরুণের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণের নাম মো. আশিকুর রহমান আশিক (২০)। তার বাবার নাম কামাল মিয়া। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে কাঁঠালবাগান এলাকার একটি গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশিক কাঁঠালবাগান এলাকার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আশিকের ভাই সাগর জানান, রাত থেকে আশিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার লাশ পড়েছিল ভবনের সামনে। সাগরের অভিযোগ আশিককে হত্যা করা হয়েছে।

নিউমার্কেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, আশিক সিসি ক্যামেরার সংযোগের কাজ করতেন। ঘটনাটি রহস্যজনক। পাঁচতলা ওই ভবনের ছাদ থেকে আশিক পড়ে গেছেন, না তাকে কেউ ফেলে দিয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা