ছবি: সংগৃহীত
সারাদেশ

জাল ভোট দেয়ায় আটক যুবক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দিতে এসে ধরা পরেছে মাহাতাব হোসেন রুদ্র (২৪) নামের এক যুবক। তিনি মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিদুর রহমানের ছেলে।

আরও পড়ুন: পরিস্থিতি শান্তিপূর্ণ, ভোটার উপস্থিতি কম

রোববার (৭ জানুয়ারি) মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের ১১১ কেন্দ্রেরে ৭ নং বুথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে ক্লোজড এবং স্কুলের পিয়ন আসাদুজ্জামানকে পুলিশ হেফাযতে নেয়া হয়েছে। আটক রুদ্র কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

জানা যায়, রুদ্র সকালে ভোট দিতে এসে ওই কেন্দ্রের পুরুষ বুথ ৭ নং-এ প্রবেশ করে দায়িত্বরত ভোটগ্রহণকারী কর্তৃপক্ষের কাছে থেকে জোড় করে ব্যালট পেপার নিয়ে সিল মারতে থাকে।

আরও পড়ুন: রাজধানীতে নির্বিঘ্নে ভোট উৎসব চলছে

এ সময় দায়িত্বে থাকা ভোটগ্রহণকারী কর্তৃপক্ষ চিৎকার শুরু করলে প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান পুলিশের সহায়তা নিয়ে রুদ্রকে আটক করে দেয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম উপস্থিত হন।

ঘটনাটি দ্রুতই ভ্রাম্যমান আদালতকে জানানো হলে এ আদালতের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ওই যুবককে নির্বাচনী বিধি লংঘনের দায়ে ৫ বছরের জেল এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন: ভোট দিলেন ফেরদৌস

পরে ওই কেন্দ্রে সহাকারি প্রিজাইডিং কে এম মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত করে ভোটগ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আতাউর জানান, বিষয়টি আমি জেনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা