সংগৃহীত
সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ভোলায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় গতদিনের অবস্থার উপর রিপোর্ট লেখা পর্যন্ত ওই ২ রুটে ফেরি চলাচল এখনো স্বাভাবিক হয়নি বলে জানা যায়।

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঐ ২ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। শনিবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এত করে মাঝ নদীতে ৩টি ফেরি আটকা রয়েছে। জানা যায়, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা