ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মায় মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযানে নেমেছে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর।

আরও পড়ুন:

রোববার (২২ অক্টোবর) শিবচরের চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ী ইনচার্জ সফিকুর রহমানের নেতৃত্বে মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ীর সদস্যদের নিয়ে পদ্মা নদীর মাদারীপুর ও শরিয়তপুর অংশে অভিযান পরিচালনা করে পুলিশ।

এদিকে পুলিশের অভিযান টের পেয়ে নদী থেকে ইলিশ ধরার ট্রলারগুলো সরে গেলেও ইলিশ ধরার কাজে ব্যবহৃত স্পীডবোটের সাথে শুরু হয় পুলিশে ধাওয়া। তবে জেলেদের স্পীডবোটগুলো অধিক গতি সম্পন্ন হওয়ায় এ যাত্রায় আটক থেকে বেঁচে যায় জেলেরা।

আরও পড়ুন:

অভিযানে শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম ছাড়াও অংশ নিয়েছেন চর জানাজাত ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ জানিয়েছে, মাছ ধরার নিষিদ্ধ সময় পর্যন্ত নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত স্পীডবোটসহ সকল ধরনের নৌযানের ক্ষেত্রে এ অভিযান অব্যহত থাকবে।

শিবচর উপজেলা মৎস অফিস ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত শিবচরে ইলিশ ধরার অভিযানে মোট ২২ টি মোবাইল কোট পরিচালনাসহ ৩ টি মামলায় ৫ জনকে সাঁজা ও ১৯ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা