ছবি: সংগৃহীত
সারাদেশ

মাটিরাঙ্গায় ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মাজলুম জনগণের পক্ষে সর্মথন ও মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আগুন

রোববার (১৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে মাটিরাঙ্গা সদর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা, মাটিরাঙ্গা সম্মেলিত ইসলাম প্রচার সংস্থা ও মাটিরাঙ্গা দারুসুন্নাহ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এ সময় হাজারো মুসলিম তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মাটিরাঙ্গার প্রধান সড়ক।

আরও পড়ুন: হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে নিহত ১

বিক্ষোভ সমাবেশে মো. রহিম উল্যাহর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা ক্বারী হারুনুর রশীদ আজিজী।

এ সময় বক্তব্য রাখেন মুফতি আ. হান্নান ও সভাপতি- খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন, মাওলানা আক্তারুজ্জামান ফারুকী- কওমী ওলামা ঐক্য পরিষদ, আলাউদ্দীন আল হেলাল- প্রেসিডেন্ট ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, মাওলানা আ. জলিল -আহবায়ক প্রাক্তন ছাত্র সংসদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা, মাওলানা ইলিয়াস আমিনি- ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. শামীম হোসেন- ফারুকী খতিব গোমতী শাহী জামে মসজিদ, মাওলানা কাজী সলিমুল্লাহ, মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যান সমিতি এবং মনির হোসেন মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থা।

বক্তারা বলেন, ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। এ নৃশংস গণহত্যা অনতিবিলম্বে বন্ধসহ দখলকৃত জায়গা ফিরিয়ে দেয়ার দাবি জানাই। পরে ফিলিস্তিনসহ সমগ্র বিশ্বে নিপিড়ীত মুসলিমের শান্তি প্রতিষ্ঠায় মোনাজাত করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা