সংগৃহিত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ কর্মী নিহত

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাইতুল ইসলাম রনি (২১) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জাগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাগেরহাটে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার

নিহত রনি ঐ এলাকার আলম বাদশার ছেলে। উলিপুর উপজেলা শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করেছেন তিনি।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রনি বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান জানান, রনির মতো একজন সক্রিয় কর্মীকে হারিয়ে আমরা মর্মাহত।

আরও পড়ুন: ঠাকুরগাওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা