সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় এলাকা থেকে অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব এক ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল খালা-ভাগনের

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে ঐ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অসুস্থ্য ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
অজ্ঞাত অসুস্থ্য ওই ব্যক্তির পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে শরীরের চামড়া উঠে গেছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

এদিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ পুলিশের একটি দল হাসপাতালে যান। সেখানে ওই ব্যক্তির খোজ-খবর নেন।

ওই ব্যক্তির শারিরিক অবস্থা খারাপ থাকায় তার পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান। তিনি খালি গা ও তার পরনে লুঙ্গি ছিল। এদিকে, অসুস্থ্য ওই ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়ার সময় তিনি সবার চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা