ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা শুক্রাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রাব্বি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে ঢালাই মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি জামালপুর জেলার লাহিড়ী পাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি শুক্রাবাদ ২৪/এ একটি ভাড়া বাসায় থাকতেন।

রাব্বিকে ঢামেকে নিয়ে আসা জুয়েল রানা বলেন, শুক্রাবাদে স্টার প্লাস হোল্ডিং লিমিটেড নামে একটি নির্মাণাধীন ভবনের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। গত এক মাস আগে এ প্রতিষ্ঠানে তিনি কাজে যোগ দেন।

আরও পড়ুন : শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গত রাতে বৃষ্টির হচ্ছিলো তখন তিনি ইলেকট্রিক লাইনে সুইচ অফ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে পৌনে ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা