ছবি : সংগৃহিত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মাহিদ হাসান (২১) নামে এক মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তুষার (২০) নামে অপর এক শিক্ষার্থী। তারা দু‘জন পাকশিয়া আইডিয়াল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির মৌন মিছিল

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বাড়ি থেকে নাভারন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় শার্শা-কাশিপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহিদ হাসান উপজেলার বেলতা গ্রামের গোলাম রব্বানি মিয়ার ছেলে ও আহত তুষার পাকশিয়া গ্রামের বিপুল মিয়ার ছেলে। তারা দু‘জন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: যমুনায় বাঁধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, দুই বন্ধু মাহিদ ও তুষার মোটরসাইকেলে করে সকালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। নাভারন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথিমধ্যে শার্শা-কাশিপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মাহিদ হাসানকে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক এবং উন্নত চিকিৎসার জন্য আহত তুষারকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন: ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালের আনার আগেই একজন মারা যায়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন নিহত ও একজন আহত হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। এটা একটি দুর্ঘটনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা