ছবি : সংগৃহিত
সারাদেশ
জাতীয় শোক দিবস

শার্শা ও বেনাপোল পোর্ট থানার উদ্যোগে আলোচনা সভা

বেনাপোল প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শার্শা ও বেনাপোল পোর্ট থানার যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসের বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সোমবার (২৮ আগস্ট) বিকেলে জেলা পুলিশের আয়োজনে শার্শা ও বেনাপোল পোর্ট থানার যৌথ উদ্যোগে উপজেলার শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এর সঞ্চালনায় ও শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশাল এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, শেখ মুজিব শুধু একজন ব্যক্তি না তিনি আদর্শ, চেতনা ও জীবনাচরণের আরেক নাম। তিনি দেখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবেসে অসাধ্য সাধন করা যায়। দেশ বিরোধীদের চক্রান্তে স্বাধীনতার ফসল তোলার আগেই তার জীবন স্তিমিত করে দেয়া হয়েছিল।

আরও পড়ুন: সেই ছোঁয়াকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল মা

তিনি আরও বলেন, জাতির পিতার কন্যা সব হারিয়ে এ দেশের মানুষকে স্বজন ভেবে শোককে শক্তিতে পরিণত করেন। বাঙালি জাতির জন্য সৃষ্টি করেন নতুন এক দর্শন। সেই দর্শনে মানবিকতা ও উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অদম্য অগ্রযাত্রা থামানোর সাধ্য কারো নেই। যারা উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্তের অপচেষ্টা চালাবেন তাদের কঠোর হাতে দমন করা হবে।

বিশেষ অতিথি যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তার বক্তব্যের শুরুতেই পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যে সদস্যরা শাহাদাত বরণ করেছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। লাল-সবুজের একটি পতাকা পেয়েছি।’

আরও পড়ুন: কোস্টগার্ডের ৫ম জোনাল কমান্ডার বৈঠক

পুলিশ সুপার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে উপস্থিত সবার প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘স্মার্ট বাংলাদেশে থাকবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এক কথায় সবকিছু হবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে।

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, মহাসমুদ্র থেকে মহাকাশ বিজয় হয়েছে। এখন দক্ষিণাঞ্চলের মানুষ অতি অল্প সময়ে ঢাকায় যাতায়াত করতে পারেন।

শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, ডিআইওয়ার-১ (ডিএসবি) মামুন খান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ফারজানা ইসলাম, যশোর জেলা পরিযদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালে আহম্মদ মিন্টু,

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী

বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, যশোর জেলা ডিবির ওসি রুপন কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

আলোচনা সভা শুরুতে ১৫ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা