ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

ভোলা প্রতিনিধি: ভোলায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

আরও পড়ুন: সাঈদীর জানাজা সম্পন্ন

এসময় আরও বক্তব্য রাখেন,জেলার সিভিল সার্জন ডা.কেএম শফিকুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর ।

এসময় বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। বসত-বাড়ি, অফিস-আদালতের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে মশারি ও মশা তাড়ানোর ঔষুধ ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

ডেঙ্গু হলেও সঠিক চিকিৎসা পেলে মানুষ সহজেই সেরে উঠে। তাই আতংকিত না হয়ে, ডেঙ্গু লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা