সংগৃহীত
সারাদেশ

ডেঙ্গুতে ৭ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় শিরখাড়া গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরিফা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে কুকুরের কামড়ে আহত ৩০

রোববার (৬ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

নিহত আরিফা শিরখাড়া ইউনিয়নের ৬৬নং নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

শুক্রবার (৪ আগস্ট) রাতে আরিফার প্রচণ্ড জ্বর হলে, গতকাল শনিবার সকালে সদর হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে।

আরও পড়ুন: রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত

নিহত আরিফার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ (রোববার) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা.মুনির আহমেদ খান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফা নামের শিশুটি মারা গেছে।

এ প্রসঙ্গে তিনি আরও জানান, বর্তমানে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মাদারীপুর সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা ও ডেঙ্গু আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে...

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা