ছবি: সংগৃহীত
সারাদেশ

আড়াই ঘণ্টা পর নদী থেকে জীবিত উদ্ধার

জেলা প্রতিনিধি: চাঁদপুরে ‘এম ভি বন্ধন-৫’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর মুশরীন ইসলাম হৃদয় (২২) নামে এক যুবককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

শনিবার (৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত মুশরীন ইসলাম হৃদয় পটুয়াখালীর বাউফল উপজেলার খেজুর বাড়িয়া গ্রামের হারুন আখন্দের ছেলে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা জানান, নদীতে পড়ার আড়াই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

শনিবার রাত ১ টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাটগামী ‘এম ভি বন্ধন-৫’ নামের লঞ্চটি চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ পুরান বাজার এলাকায় মেঘনা নদীতে পড়ে ঐ যুবক নিখোঁজ হন।

লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্টকে বিষয়টি জানান।

আরও পড়ুন: ৯৯৯-এ কল, শতাধিক পর্যটক উদ্ধার

আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে শনিবার রাত সাড়ে ৩ টার দিকে নিখোঁজ হৃদয়কে জীবিত উদ্ধার করে। পরে কোস্টগার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা