ছবি : সংগৃহিত
সারাদেশ

ঝালকাঠিতে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগের পদ বঞ্চিত শতাধিক নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

সোমবার (৩১ জুলাই) দুপুরে শহরের সাবেক উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক তরুণ সিকদারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক তরুণ সিকদার লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকম কমিটি গঠন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটি।

আরও পড়ুন: খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

কিন্তু নিদের্শনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য, অনুপ্রবেশকারী মাদকাসক্ত ও মাদকব্যবসায়ী এবং নারী কেলেংকারীর সাথে জড়িতদের কমিটিতে অর্থের বিনিময় গুরুত্বপূর্ণ পদ দেয়া ও যোগ্য- ত্যাগী কর্মীদের বঞ্চিত করে কমিটি গঠন করা হচ্ছে। এর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।

কমিটি বাতিল করা না হলে আগস্টের পর কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়।

আরও পড়ুন: ভালুকায় নদীতে পরে শিশুর মৃত্যু

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা