সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন : ১০ টাকায় চোখ পরীক্ষা প্রধানমন্ত্রীর

শনিবার (১৫ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে ধারণা করা গেলেও তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

আরও পড়ুন : সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে রাজশাহী থেকে রাব্বি পরিবহন নামে একটি বাস পাবনার দিকে ও বিপরীতমূখী আরেকটি ট্রাক নাটোর জেলার দিক যাচ্ছিল। ট্রাক-বাস দু'টি মুলাডুলি কৃষি ফার্মের কাছে আমতলা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি নিহত হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

প্রত্যক্ষদর্শীরা জানান, দু'টি বাহনই বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা