ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ

সোমবার (২৬ জুন) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ হতাহতের দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা হালিমা বেগম (৩৫) ও ছোয়ামনি (১৭)। আহত যাত্রীর নাম ফিরোজ খান। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আরও পড়ুন : মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজার নামকস্থানে বরিশাল সদর থেকে আগত সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি সিটকে সড়কের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে ১ নারী নিহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও একজন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

সিএনজিতে মোট ৪ জন যাত্রী ছিলেন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজার নামকস্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

সিনএজি ও ট্রাক উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা