সারাদেশ

রোহিঙ্গা কিশোরকে জবাই করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: পূর্ব শক্রতার জের ধরে হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে হত্যার ঘটনায় ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০নং ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।

শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরের দিকে ২ আসামিকে ভাসারচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৮ জুন রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭নং ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ৮জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ। এরপর হাত-পায়ের রগ কেটে দেয়।

ওসি আরও জানায়, গত ১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্তা পায় পুলিশ। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ভাষ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ছুরি ও ভুক্তভোগীর মুঠোফোন উদ্ধার করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা