ছবি-সংগৃহীত
সারাদেশ

২ কেজি ক্রিস্টাল মেথসহ যুবক আটক

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন : ক্লাসে অসুস্থ হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলুগোলা এলাকা থেকে এসব মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

আটক মেহেদি হাসান (৩০) খোনকার পাড়া এলাকার মো. নবী হোসেনের ছেলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির দুটি টহলদল আলুগোলা এলাকায় অভিযান চালায়। সীমান্তে কেওড়া বাগানে ঘোরাফেরা করতে দেখে মেহেদি নামের ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যে একটি কেওড়া গাছের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো একটি পোটলা জব্দ করা হয়। পোটলার ভেতরে দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

আরও পড়ুন : উলিপুরে ইয়াবাসহ আটক ১

তিনি আরও বলেন, মেহেদিকে জব্দ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা