ছবি : সংগৃহিত
সারাদেশ

গত পাঁচ বছরে এলাকায় কাজই হয়নি

কামরুল সিকদার, (ফরিদপুর) বোয়ালমারী: ‘আমিতো মনে করি না বর্তমান সাংসদ গত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়ন করেছেন। জনগণের সাথে ওনার কোন সম্পৃক্ততাও নেই। আমি ৮/১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি নতুন চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করতে বর্তমান সাংসদের নিকট কাগজপত্র পাঠাই কিন্তু তিনি সুপারিশ (ডিও লেটার) করেননি।

আরও পড়ুন: টেকনাফে ৫ রোহিঙ্গা অপহৃত

গত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়নমূলক কাজই হয়নি। শুধু আমার সাথে থাকার কারণে আকরামুজ্জামান মৃধা রুকুকে কোন পদ দেওয়া হয়নি।’

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম একথাগুলো বলছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সাংসদ মনজুর হোসেনকে উদ্দেশ্য করে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (০৩ জুন) সকালে স্থানীয় একটি শপিং কমপ্লেক্সে গণমাধ্যমকর্মীদের সাথে তিনি মতবিনিময়কালে এসব কথা বলেন।

আরও পড়ুন: শ্যামলীর শাস্তির দাবিতে মানববন্ধন

মতবিনিময়কালে কাজী সিরাজ বলেন, ‘আমি দলের কাছে নমিনেশন চাইব। দল যদি আমাকে নমিনেশন দেয় তবে আমি নির্বাচন করব। আর যদি না দেয় তবে যে পায় তার পক্ষে কাজ করব।’

তিনি আরো বলেন, ‘আমি মনোনয়ন না পেলেও রাজনীতি করব। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করব।’

গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে। আমার নিকট কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকে ফিরিয়ে দেই না।’

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা