ছবি : সংগৃহিত
সারাদেশ
ঈশ্বরগঞ্জে কিশোর গ্যাং

অস্ত্রসহ ৫ সদস্য গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি টিম।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গত শুক্রবার (২ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলায় বেশকিছুদিন যাবত কিশোর গ্যাংয়ের বেশ কয়েকটি টিম দেশীয় অস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

এদিকে গত দুইদিন যাবত একটি কিশোর গ্যাং উচাখিলা বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

এরই মাঝে গত বৃহস্পতিবার উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো: রিয়াদ মিয়ার (১৯) কাছ থেকে উচাখিলা ইউনিয়নের মীর বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পথরোধ করে বাচ্চু মিয়ার ছেলে মো. ফেরদৌস, মজিদ মিয়ার ছেলে মোঃ আনন্দ, আব্দুল মান্নানের ছেলে আমিনুল ইসলাম, লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া, জয়নাল আবেদীনের ছেলে মোঃ আলমগীর, সিদ্দিক মিয়ার ছেলে মো: জিলানী, জামাল উদ্দিনের ছেলে মো: নিরব মিয়া, নওয়াব আলীর ছেলে মোঃ হানিফ মিয়া, বাচ্চু মিয়ার ছেলে নাজমুল হাসান, আলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ জিয়ারুল, শামসুল হকের ছেলে আশিক মিয়া, মো. শাহজাহানের ছেলে মাহমুদুল হাসান, আব্দুল মালেকের ছেলে মনির হোসেন, মো: তরিকুল, দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে মারপিট করে।

এসময় রিয়াদ মিয়ার সাথে থাকা একটি মোবাইল ও দশ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে রিয়াদ মিয়া বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: অনুমোদন ছাড়া চলছে রেস্টুরেন্টের কার্যক্রম!

এমন অভিযোগের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতেই এবং শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো মো: ফেরদৌস, মো: আনন্দ, আমিনুল ইসলাম, নাঈম মিয়া, আলমগীর কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি চাকু, একটি ছুরি, একটি দা এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন,'জেলা পুলিশ সুপারের নির্দেশে গৌরিপুর সার্কেল অফিসার সুমন মিয়ার নেতৃত্বে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় কিশোরদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আটক করা হয়েছে। এরা কিশোর গ্যাংয়ের সদস্য।

সমাজের শৃঙ্খলা রক্ষায় বাকি কিশোর গ্যাংদের কঠোর হস্তে দমন করা হবে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা