ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রলির ধাক্কায় পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহসানুল হক প্রভাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় বাসচাপায় নিহত ১

সোমবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহসানুল হক প্রভাত ঐ এলাকার মনিরুল হক মিঠুর ছেলে। সে এ বছর লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল প্রভাত। বাড়ির সামনের সড়কে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পাশে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা প্রভাতকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় ঐ স্কুল ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা