প্রতীকী ছবি
সারাদেশ

মাদারগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে জহুরুল ইসলাম ( ২৫) নামে এক ডেজ্রার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ২ জন শ্রমিক আহত হয়েছেন।

রবিবার ( ২১ মে) বিকাল ৪টার দিকে উপজেলার খরকা বিলের পাশে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত জহরুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

আহতরা হলেন কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন ( ৪৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ছেলে ফয়সাল ( ২০)। বর্তমানে তারা মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা জানায়, নিহত ও আহতরা ঘটনার সময় ড্রেজারের কাজ করছিল। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জহুরুল। এসময় রুহুল আমিন ও ফয়সাল আহত হন। পরে অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলী আহমেদ শিমুল জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা