সারাদেশ

পোস্তদানা জব্দের ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমসের মামলা

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরে আমদানি নিষিদ্ধ চার কন্টেইনার পোস্তদানা (আফিম বীজ) জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। মোংলা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. এমদাদুল হক রোববার (১৬ আগস্ট) বিকেলে পোস্তদানা আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার মেসার্স তাজ ট্রেডার্স ও মেসার্স আয়েশা ট্রেডার্সের বিরুদ্ধে মামলাটি করেন।

কাস্টমস কর্তৃপক্ষের মামলায় উত্থাপিত তথ্য-উপাত্ত নিয়ে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

মোংলা কাস্টমস হাউস ও মোংলা থানা পুলিশ জানায়, গত ৯ আগস্ট মালয়েশিয়া থেকে মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজে চারটি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও স্নো-স্প্রে আনার ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে ৬৮ হাজার ২৫৬ কেজি আমদানি নিষিদ্ধ পোস্তদানা আনে ঢাকার সোয়ারিঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চকবাজারের আয়েশা ট্রেডার্স। পণ্যের চালানটি বন্দরের জেটিতে পৌঁছানোর পর থেকেই আমদানিকারক প্রতিষ্ঠান দু’টির কারো কোনো হদিস মিলছিলো না। কাস্টমসের পক্ষ থেকে কয়েক দফায় যোগাযোগ করা হলেও আমাদানিকারকদের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাস্টমস কর্পতৃক্ষ কায়িক পরীক্ষা করে কন্টেইনার বোঝাই পোস্তদানার এ চালানটি জব্দ করে। বিদেশ থেকে বাণিজ্যিক জাহাজে চারটি কন্টেইনারে আসা এ পোস্তদানার মূল্য ১০ কোটি ৯২ লাখ ৮৮৬ টাকা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা