সারাদেশ

মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ইনুর চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: একাত্তরের মুক্তিযুদ্ধে ৯নং সেক্টর ও বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার মো. ইউনুস আলী ইনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর এই মুক্তিযোদ্ধা শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত কারণে গত ৩ আগস্ট থেকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইনু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

রোববার (১৬ আগস্ট) জোহরবাদ খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

নামাজে জানাজায় অংশ নেন সম্মুখসমরের সহযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাড. স ম বাবর আলী, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, নগর আওয়ামী লীগের সভাপতি খুলান সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডি এম এ বাবুল রানা, মুক্তিযোদ্ধা শাহজাহান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী. খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নুসহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, খুলনার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিক, উন্নয়ন ও সাংস্কৃতিককর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা