ছবি-সংগৃহীত
সারাদেশ

ভ্যান থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : যশোরের সদর উপজেলায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে তাহসিনা তানিশা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা।

আরও পড়ুন : পটুয়াখালীতে বিস্ফোরণে নিহত ১

বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নারাঙ্গালী বাজারে এক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাহসিনা তানিশা সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গণির মেয়ে। আহত লিপি বেগম ওসমান গণির স্ত্রী।

যশোর হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে লিপি বেগম তার মেয়ে তাহসিনা তানিশাকে নিয়ে ভ্যানে চড়ে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী যাচ্ছিলেন। পথে নারাঙ্গালী বাজারে ভ্যানের চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে মা ও মেয়ে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তানিশার মৃত্যু হয়। মা লিপি বেগম সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালে কর্তব্যরত যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আল মামুন বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু তানিশার মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা