ছবি : সংগৃহিত
সারাদেশ
পার্কে অসামাজিক কার্যকলাপ

ঠাকুরগাঁওয়ে ৪ জনকে কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের স্বপ্নজগৎ পার্কে বিনোদনের নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় একযুগল ও পার্কের ২ কর্মচারী সহ ৪ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : ১০ মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান উপরোক্ত দন্ডে দন্ডিত করেন।

মঙ্গলবার সন্ধায় ঠাকুরগাঁও -রুহিয়া সড়কের পাশে সদর উপজেলার স্বপ্নজগত পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

আরও পড়ুন : কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে নিহত ২

ওই সময় একটি কক্ষে একজোড়া কপোত কপোতিকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আটক করে পুলিশ। ওই কক্ষে বেশ কিছু কনডমও পাওয়া যায়।

নির্জন কক্ষে অর্থের বিনিময়ে অবৈধ মেলামেলায় সুযোগ দেওয়ায় ওই পার্কের ২ জন কর্মচারী ও ২ কপোত কপোতি সহ ৪ জনকে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুন : সর্বোচ্চ আইসসহ গডফাদার আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান আটককৃত ৪ জনকে দণ্ডিত করেন এবং পার্কের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলমকে সতর্ক করে ছেড়ে দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা