আশুলিয়ায় পুকুরে বিষ দিয়ে কোটি টাকার মাছ নিধন
সারাদেশ

আশুলিয়ায় কোটি টাকার মাছের পুকুরে বিষ!

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় দুর্বৃত্তরা ৪০ বিঘা আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

পুকুরের মালিক শরিফুল ইসলাম ব্যাপারী বলেন, ১৯৯৮ সাল থেকে আমি পুকুরে মাছচাষ করে আসছি। গতকাল রাতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারের কোনো এক সময়ে তার মাছের পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে তার প্রায় ৫ কোটি টাকার মাছ মরে গেছে।

এদিকে, সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পুকুরে বিষ প্রয়োগের খবরে তারা একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওই এলাকার জিল্লুর রহমান নামে এক ব্যক্তি বলেন, বিষ প্রয়োগে মাছ মারার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ দূষিত হয়ে পড়ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা