ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে সোনা মিয়া নামে (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রোববার (১৬ এপ্রিল) সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনা মিয়া পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, শনিবার বিকেলে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবি করা প্রতিপক্ষের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে সোনা মিয়া গুরুতর আহত হন।

আরও পড়ুন : স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

তিনি আরও বলেন, স্থানীয়রা সোনা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা আছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা