ছবি-সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক আকন (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : আরসা কমান্ডার নিহতের ঘটনায় গ্রেফতার ৩

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মৃত সোবহান আকনের ছেলে। ব্যবসায়িক কাজের জন্য কয়েকবছর আগে কুয়াকাটায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

আরও পড়ুন : কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদ দেওয়ান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাঁধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে নিজের হোটেলে ধোয়ামোছার পর ফ্রিজে লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা