ছবি : সংগৃহিত
সারাদেশ
মুন্সীগঞ্জের বালিগাঁও ইউনিয়ন

পরিবার পরিকল্পনা পরিদর্শিকা উধাও!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কক্ষে তালা মেরে দেড় মাস যাবত উধাও রয়েছেন পরিদর্শিকা নার্গিস বেগম। এতে দীর্ঘদিন ধরে ওই কক্ষ তালাবদ্ধ অবস্থায় থাকায় সেবা বঞ্চিত হচ্ছে সেবা প্রত্যাশীরা।

আরও পড়ুন : বেশি দামে এলপিজি বিক্রি দায়ে জরিমানা

জানা গেছে, বালিগাঁও পরিবার পরিকল্পনা অফিসে দীর্ঘদিন যাবত নার্গিস বেগম পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসাবে কাজ করে আসছিলেন। গেলো ২০ ফেব্রুয়ারি তাকে ঐখান থেকে বদলী করে দেয় উর্দ্ধতন কর্তৃপক্ষ। এরপর গত ২৩ ফেব্রুয়ারি হতে তিনি অফিস কক্ষে তালা মেরে উধাও হয়ে রয়েছেন।

পরে, গত ৬ মার্চ পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসাবে মমতাজ বেগম নামের একজন যোগদান করেন। তবে তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণে সে চিকিৎসা সেবা দিতে পারছে না।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ২

বুধবার (৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, অসংখ্য মহিলা রোগী বিভিন্ন গ্রাম হতে আসলেও চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

মমতাজ বেগম নামের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অফিসে উপস্থিত রয়েছেন। কক্ষ তালা মারা থাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি তালাবদ্ধ কক্ষে থাকায় চিকিৎসা দিতে পারছেন না।

আরও পড়ুন : ঘুষ না দেওয়াই সাংবাদিককে মারধর

স্বাস্থ্য সেবা নিতে আসা শিউলি আক্তার বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রে আমি প্রায়ই চিকিৎসা নিতে আসি। কিন্তু গত ১মাস ধরে এসে আমি চিকিৎসা পাচ্ছিনা।‌ আসলেই দেখি কক্ষে তালা মারা। অন্য একজন যোগদান করলেও তিনি তালামারা কক্ষে বসতে পারছেন না।

আমি তার কাছে গেলে তিনি আমাকে কিছু চিকিৎসা দিয়েছেন আর বলেছেন আমার কাছে আপনাকে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি নাই। তাই আমি আপনাকে সব চিকিৎসা দিতে পারছি না।

আরও পড়ুন : গাইবান্ধায় গরুচোর দলের ৪ সদস্য গ্রেফতার

সীমা নামের অপর রোগী বলেন, আমি তিনদিন আসলাম। কিন্তু চিকিৎসা পেলাম না। এখানে চিকিৎসক থাকলেও তিনি বলছেন যন্ত্রপাতি সব তালা দেওয়া । তাই বাধ্য হয়ছ সেবা না পেয়ে চলে যাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নার্গিস বেগম বলেন, আমি অফিস থেকে ছুটি নিয়েছি। ছুটি শেষ হলে এসে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাব।

আরও পড়ুন : অষ্টগ্রামে নতুন এসিল্যান্ডকে বরণ

নতুন যোগদানকারী পরিদর্শিকা মমতাজ বেগম বলেন, ডেলিভারি করার যন্ত্রপাতি, রেজিস্ট্রি খাতা-পত্র, ফ্যামিলি প্ল্যানিং রেজিস্টার খাতাসহ সকল ধরনের সরঞ্জাম তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এখানে যিনি ছিলেন তিনি আমাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার আমি ঠিকমতো সেবা দিতে পারছি না।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফ্ উদ্দিন বলেন, ওখানে যিনি আগে ছিলেন তাকে বদলি করা হয়েছে। উনার মনে হয় বদলি করাটা পছন্দ হয়নি।

আরও পড়ুন : গৌরীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর মেয়র

তাই তিনি দীর্ঘদিন যাবত ওই কক্ষে তালা মেরে আত্মগোপনে আছেন । আমরা নার্গিস বেগমকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু উনি ফোন রিসিভ করেননি।

আরও বলেন, উনাকে রেজিস্ট্রি করে চিঠি পাঠাইছি উনি চিঠিও রিসিভ করেননি। আইন অনুযায়ী আমরা তালা ভাঙতে পারিনা। তালা ভাঙতে হলে কিছু নিয়ম কানুন আছে। আমরা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা