সারাদেশ

গাইবান্ধায় গরুচোর দলের ৪ সদস্য গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : বাংলাদেশের বিভিন্ন জেলায় গরুচোর দলের সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশ।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

গাইবান্ধার আইনশৃংখলা উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সবার কাছে প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে। বিশেষ করে গরু চুরির সিন্ডিকেট জীবন অস্থির করে তুলেছে ৷

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এই অভিযান পরিচালনা করেন। এতে ৪ টি বিভিন্ন সাইজের গরু সহ ৪ জন গরুচোর দলের সদস্য গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মোঃ সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহী জেলার বিজয় ইসলাম পিচ্চি বাবু(১৯), রেজাউল শেখ(৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ(২৭)।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা

গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, সংঘবদ্ধ এই চক্র গরুগুলোকে অজ্ঞান করে ত্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে গরুগুলো পাচার করেন। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা