সংগৃহীত
সারাদেশ

পিকআপ চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মনিরুজ্জামান (৪৩) নামের এক পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : পাসপোর্ট দালালদের ২৪ জন গ্রেফতার

মনিরুজ্জামান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাগবাড়ী গ্রামের আলেপ শেখের ছেলে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে মাঝ বয়সী এক পুরুষের লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন : সারা দুনিয়ায় সংকট আছে

নিহতের শ্বশুর কালাম মোল্লা জানান, মনিরুজ্জামান পেশায় একজন পিকআপ চালক। ছোট পিকআপ হওয়ায় তার সঙ্গে কোনও হেলপার থাকে না। রোববার সন্ধ্যায় তার সঙ্গে পরিবারের শেষ কথা হয়েছিল। তিনি গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। সকালে খবর পাই মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ

তিনি আরও বলেন, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা