ছবি: সংগৃহীত
সারাদেশ

পাসপোর্ট দালালদের ২৪ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি : কুমিল্লার কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ ২৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন : মুক্তির মেয়াদ বাড়ানো হবে

সোমবার (৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দালালরা অতিরিক্ত টাকা নেওয়ার পরও যথাসময়ে পাসপোর্ট পায়নি বলে লিখিত ও মৌখিক অভিযোগ করেন অসংখ্য ভুক্তভোগী। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে র‍্যাব-১১ ও সিপিসি-২ কুমিল্লায় ছায়াতদন্ত শুরু করে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে র‍্যাব রোববার কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন এলাকায় সারাদিন ব্যাপী বিশেষ একটি অভিযান পরিচালনা করে। এতে দালালচক্রের মূলহোতা শাকিল আহমেদ সুজনসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় দালালদের কাছ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল, ৭টি বিভিন্ন সিল, একটি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন : এবার বদরুন্নেসায় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ

গ্রেফতারকৃতরা স্বীকারোক্তি দিয়েছে, তারা পাসপোর্ট দালালচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে তারা পাসপোর্ট তৈরি করে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

এতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত দালালদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পাসপোর্ট অফিসে দালাল নির্মূলে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), কোতোয়ালি মডেল থানার বাগিচাগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৭), নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. শরীফ (৩৪), মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. মাসুক (৫০), মো. আনিছুর রহমান সুমন খানের ছেলে মো. লিকন খান লিটন (২০), আলী হোসেনের ছেলে ডালিম সরকার (২০), মো. শওকতের ছেলে মো. ইরফান (২৮), মৃত আলী আশ্রাফের ছেলে মো. শওকত আলী (৫৪), কবির হোসেনের ছেলে মো. ওজায়ের হোসেন সাকিব (২০), নতুন চৌধুরী পাড়ার মৃত আব্দুর মোন্নাফের ছেলে মো. দেলোয়ার হোসেন রোমান (৫২), মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩৭), কোতোয়ালি মডেল থানার মোরাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রামের স্নদ্বীপ থানার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান (২১), কুমিল্লার বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২০), কোতোয়ালি মডেল থানার মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. শাফি (২৯), মো. আজাহারের ছেলে মো. তুহিন (২০), খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ব্রিজপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. রুহুল আমিন রুবেল (৩০), কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ছোটরা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মো. মাজহারুল ইসলাম (২১), বুড়িচং থানার পয়াত গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল হান্নান বাবুল (৫৩), আব্দুল হান্নানের ছেলে হাছিবুল হাসান জিমি (২৩), শিকারপুরের মো. তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ হাসান (২৭), দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মৃত রমিজ আহম্মেদের ছেলে মো. ইমরুল হাসান (৪০), বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মৃত আব্দুর কাদেরের ছেলে মো. আবুল কালাম আজাদ (৫৫) এবং কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৫২)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা