সারাদেশ

ইয়াবার বদলে টর্চার সেলে বন্দি যুবক

সান নিউজ ডেস্ক: ইয়াবার বদলে মিয়ানমারে বন্দি থাকা টেকনাফের সেই যুবকের কথা কি মনে আছে? যাকে সেখানে নির্মম নির্যাতন করে যাচ্ছিলো মগরা। চারমাস পেরিয়ে গেলোও এখনো মুক্তি পায়নি সেই হতভাগ্য যুবক জসীম উদ্দীন। এখন তিনি মৃত্যুর প্রহর গুণছেন। জসীমকে বন্ধক রেখে ২৫ লাখ টাকার বিশাল ইয়াবা চালান এনেছিলেন ইয়াবা ব্যবসায়ী জকির। এখনো টাকা পরিশোধ না করায় মগদের নিষ্ঠুর নির্যাতনে ধুঁকে ধুঁকে মরছে জসীম। বর্তমানে তার অবস্থা অনেকটা মরণাপন্ন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন মাধ্যমে ভুক্তভোগী জসীম জানিয়েছে, মগদের পাওনা টাকা দেবে বলে জকিরের পরিবার চারমাস ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু এখনো এক টাকাও দেয়নি।উল্টো এখন জকির ক্রসফায়ারে নিহত হয়েছে প্রচার করছে তার স্ত্রী।

টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার আবুল কাশেমের পুত্র জসীম উদ্দীন। চার মাস ধরে আকিয়াবে বন্দি রয়েছেন তিনি। সেখান তাকে নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে মগরা। ম্যাসেঞ্জারে নির্যাতনের কিছু ছবি ও একটি অডিও রেকর্ড পাঠিয়েছেন তিনি। ভিডিও ছবিতে তাকে নির্মম নির্যাতনের চিত্র দেখা যায়।

আরও পড়ুন: রাশিয়াকে ভাঙার পরিকল্পনা!

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, জকিরের ছোট স্ত্রী শফিআরা মগদের ফোনের কথা বলছে। কিন্তু কাল দেবে, পরশু দেবে বলে বলে উল্টো মগদের ক্ষেপাচ্ছে। এতে জসীমের উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে মগরা।

ম্যাসেঞ্জারে পাঠানো বার্তায় জসিম উদ্দীন বলেছেন, গাছের ব্যবসার কথা বলে তাকে জকির মিয়ানমারে নিয়ে যায়। তখন সেখানে কৌশলে আটকে রাখা হয়। তিনি এখন মায়ানমারে মগের কাছে বন্দি আছেন।

আরও পড়ুন: বিশ্বে আরও ২১১ প্রাণহানি

টেকনাফের জকির তাকে জমা দিয়ে এক লক্ষ ইয়াবার বিনিময়ে জমা দিয়েছেন। এসব ইয়াবা বাবদ মগের দাবি কৃত ২৫ লক্ষ টাকা না দেয়ায় তাকে ছাড়ছে না। এখন সে আত্মগোপনে চলে গেছে। আর পরিবার বলছে ক্রসফায়ারে নিহত হয়েছে। অভিযুক্ত জকির টেকনাফ সদরের হাজমপাড়া ৭নং ওয়ার্ডের মৃত সালেহ আহমদের পুত্র।

টাকা না পেয়ে আটক জসিম উদ্দীনকে প্রতিনিয়ত নির্মমভাবে নির্যাতন করছে মগরা। ঠিক মতো খাবার দিচ্ছে না। এতে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে মৃত্যুর পাঞ্জা লড়ছে। ছবিতে দেখা গেছে, জসিমকে দুই পা কাঠের কুঠরীতে আটকা, দুইহাত বেঁধে রাখা হয়েছে।

আরও পড়ুন: আসামির স্ত্রীর কোপে ৪ পুলিশ আহত

প্রতিদিন মগদের মোবাইল থেকে বার্তা পাঠিয়ে দুঃসহ জীবন থেকে মুক্তির জন্য প্রাণপণ আকুতি জানাচ্ছেন জসীম উদ্দীন। তাকে উদ্ধারে সহযোগিতায় চেয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা