সারাদেশ

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা প্রমাণ করুক

ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সম্বনয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে, আমরা চাই সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে তাদের জনপ্রিয়তা প্রমাণ করুক।

আরও পড়ুন: অস্ত্রসহ ৫ পাহাড়ি সন্ত্রাসী আটক

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।

এই শান্তি সমাবেশ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আমির হোসেন আমু আরও বলেন, দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা বিধান করার জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।

দলীয় কার্যালয়ের সামনের সড়কে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে শান্তি সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট খান সাইফুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ আরো অনেকে।

আরও পড়ুন: টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা