সারাদেশ

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির ক্ষমতা হস্তান্তর

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২০২৪) কার্যকরী পরিষদের নব-নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে আইনজীবী সমিতির হলরুমে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠিত হয়। এতে নব-নির্বাচিত সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন : মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান শেখের সঞ্চালনায় এ সময় নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা ও সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুদ আলমকে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার। এর আগে অন্যান্য পদে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য : গত (৩০ জানুয়ারী) আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শ.ম. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিন সহ অন্যান্য পদে আরও ১৩ জন অংশ গ্রহন করেন।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম সহ আরো ১৩ জন অন্যান্য পদে নির্বাচনে প্রতিদন্বিতা করেন।

আরও পড়ুন : বিএনপির কোমর ভেঙে গেছে

এছাড়াও সাধারন আইনজীবীদের সমর্থিত সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম একক ভাবে নির্বাচনে অংশ গ্রহন করে জয় লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষনার পরই আইনজীবীরা নির্বাচিত হন। এবছর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি সহ ৯ পদে বিজয়ী হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পান ৫ টি পদ এবং সাধারণ সম্পাদক পদটি পান স্বতন্ত্র প্রার্থী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা