সারাদেশ

আমবাগান থেকে ১৮ ককটেল উদ্ধার

সান নিউজ ডেস্ক: নওগাঁর একটি আমবাগান থেকে ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত

সোমবার (৩০ জানুয়ারি) রাত ১টার দিকে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আমবাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

এসময় মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী গিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলা, নিহত বেড়ে ৭২

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য আগে থেকেই ওই এলাকায় ছিল। আমবাগানে ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা